বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মাথা ব্যথা সমস্যা কমাতে কী করবেন

মাথা ব্যথা সমস্যা কমাতে কী করবেন

Sharing is caring!

অনলাইন ডেক্স: অফিসে দিনের অনেকটা সময় কাটে কম্পিউটারে মুখ গুঁজে। এরপর আবার মোবাইল স্ক্রল করা। সারাদিন এমন সব কর্মকাণ্ডের পর রাতে শুরু হয় মাথাব্যথা। এই ব্যথা দিনেও থাকে।

বর্তমানে মাথা ধরা কিংবা মাথা ব্যথার মতো সমস্যায় ভুগছেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ ওষুধ লাগান আবার কেউ কেউ ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন। এতে সাময়িক মাথাব্যথা কমলেও আবারও ফিরে আসে ব্যথা। সেক্ষেত্রে মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া সমাধানের ওপর। মাথা ব্যথা কমাতে যা করবেন-

১. ল্যাভেন্ডার অয়েল দিয়ে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার অয়েলের সঙ্গে পরিমাণ মতো কোনও কেরিয়ার অয়েল মেশান। এবার তা দিয়ে ম্যাসাজ করলে মিলবে উপকার। প্রতিদিন এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

২. মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে রোজ ব্যায়াম করুন। দিনের শুরুতে নিজের জন্য ৩০ মিনিট বরাদ্দ করুন। রোজ ব্যায়াম করুন। মেডিটেশন করুন।

৩. মাথা ব্যথা বা মাথা ধরার সমস্যা হলে চা খেতে পারেন। ক্যামোমাইল, ড্যান্ডেলিয়ন ও আদা দিয়ে চা বানিয়ে খান। এতে মাথা ব্যথার উপসম হবে।

৪. মাথা ব্যথা থেকে মুক্তি পেতে আইস প্যাক ব্যবহার করতে পারেন। রক্ত প্রবাহ হ্রাসের কারণে এমন ব্যথা হয়। তাই মাথা ব্যথা করলে আইস প্যাক ব্যবহার করুন। এতে উপকার মিলবে।

তাছাড়াও, অত্যাধিক মানসিক চাপের কারণে এমন সমস্যা হয়। দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করলে এমন হতে পারে। তাই কাজের ফাঁকে বারে বারে উঠুন। প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য চোখকে বিরতি দিন। এতে এমন সমস্যা থেকে মিলবে মুক্তি। তেমনই চোখের ডাক্তারের পরামর্শ নিন। চোখে পাওয়ার এলে হতে পারে এই সমস্যা। সঙ্গে সারাক্ষণ মোবাইল ঘাঁটার অভ্যেস ত্যাগ করুন। এই কারণে দেখা দেয় চোখের সমস্যা। মোবাইল ও কম্পিউতার ব্যবহারের সময় সতর্ক হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD