মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ওজন বাড়ানোর টিপস

ওজন বাড়ানোর টিপস

Sharing is caring!

অনলাইন ডেক্স: ওজন কম থাকলে অনেকেই হ্যাংলা, রোগা, পাতলা বলে টিটকারি করেন। সবাই ধরেই নেয় যে হ্যাংলা দেখে তার গায়ে কোনো শক্তি নেই।

কিন্তু ওজন কম থাকলেই যে, শক্তি কম থাকবে এটা কিন্তু ঠিক নয়। অনেকেই নিজের হালকা শরীর নিয়ে শক্তিশালী হতে চায়।

আবার এমন কিছু মানুষ আছেন তারা যতই ক্যালোরিযুক্ত খাবার খান না কেন, ওজন এক ফোঁটাও বাড়ে না। যা নিয়ে তারা হতাশায় পড়েন। তাদের কী সমস্যার কোনো সমাধান নেই? নিশ্চয়ই আছে, কিন্তু ওজন কমাতে বা বাড়ানো বেশ কঠিন। নিজের শরীরের স্বাভাবিক মেটাবলিজমকে বদলে অন্য জায়গায় নিয়ে যাওয়া কঠিন কাজগুলোর মধ্যে একটি। আসুন ওজন বাড়ানোর কয়েকটি টিপস জেনে নিই।

বাঙালিরা সারাদিন যা কিছুই খান না কেন, ভাত ছাড়া বাঙালির যেন তৃপ্তিই মেটে না। তাইতো বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি’। কিন্তু অনেকে ওজন বাড়ার ভয়ে ভাত খাওয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। ভাত কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে। ভাতের মধ্যে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট।

খাওয়ার ৩০ মিনিট আগে পানি পান করবেন না। যদি পান করে থাকেন তাহলে পেটে জায়গা দখল করে নেবে। এতে বেশি খেতে পারবেন না। তাই ভারী খাবার খাওয়ার আগে পানি পান করা থেকে বিরত থাকুন।

তিনবার ভারী খাবার খাওয়ার একটু পর পর কিছু না কিছু খেতেই থাকুন। আসলে ভালোবেসে কোনো খাবার প্রয়োজনের অতিরিক্ত খেলে ওজন তো বাড়বেই।

চা-কফি পান করার সময় তাতে চিনি-দুধ নেবেন বেশি বেশি। যদি পারেন মালাই ও ক্রিমও যোগ করুন। ওজন বাড়াতে রাতে ৮ ঘণ্টার ঘুমের পাশাপাশি দুপুরে ভাতঘুম দেবেন।

বিকেলে নাস্তা করার সময় হালকা মিষ্টি জাতীয় খাবার খান। ধূমপান বা মাদকে আসক্ত থাকলে আজই তা ছেড়ে দিন।

শরীরের অতিরিক্ত ওজন যেমন স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ঠিক তেমনি অতিরিক্ত ওজন কমও আপনার জন্য বিপজ্জনক।  ওজন বাড়ানোর আগে আপনাকে একজন এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করে নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD