বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
ছয় আসনে পুরোপুরি ইভিএমে ভোট

ছয় আসনে পুরোপুরি ইভিএমে ভোট

Sharing is caring!

অনলাইন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৬টিতে পুরোপুরি ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

৪০ তম বৈঠকে শনিবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। পরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন ৬ টি পূর্ণ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এক্ষেত্রে শহর ও সিটি করপোরেশন এলাকার আসনগুলোর মধ্যে এই ৬টি আসন দ্বৈবচয়ন পদ্ধতিতে নির্ধারণ করা হবে।

‘আগামী ২৮ নভেম্বর দ্বৈবচয়নের ভিত্তিতে আসনগুলো ঠিক করবে কমিশন।ছয়টি আসনে প্রায় ১৫০টি করে ৯০০ এর মতো কেন্দ্রে রয়েছে।’

হেলালুদ্দীন আহমদ বলেন, রোববার থেকে আমরা সেনাবাহিনীর সিগন্যাল কোরের সদস্যদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেবো। তাদের সঙ্গে আমাদের আইসিটি শাখার কর্মকর্তারা আবার বিভাগীয় পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। ইভিএম যৌথভাবে সেনাবাহিনী ও ইসি কর্মকর্তারা পরিচালনা করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, একটি ইভিএম মেশিনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তার আঙ্গুলের ছাপ দিয়ে ২৫শতাংশ ব্যালট পেপার ইভিএমের ব্যালট ইউনিটে ওপেন করতে পারবেন। কোনো ভোটারের আঙ্গুলের ছাপ যদি কাজ না করে, সেক্ষেত্রে প্রিজাডিং কর্মকর্তা তার নিজের আঙ্গুলের ছাপ দিয়ে সংশ্লিষ্ট ভোটারের ব্যালট পেপারটি চালু করবেন। এভাবে ২৫ শতাংশ ভোটারের ব্যালট ওপেন করতে পারবেন।

‘মানুষ আগের চেয়ে অনেক শিক্ষিত হয়েছে। এছাড়া আমরা সিটি করপোরেশন নির্বাচনে আগে ব্যবহার করে সুফল পেয়েছি। তাই ইভিএম ব্যবহারের কোনো সমস্যা হবে না,’ যোগ করেন ইসি সচিব হেলালুদ্দিন।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD