শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের
টুপি পরলেই চুল গজাবে!

টুপি পরলেই চুল গজাবে!

Sharing is caring!

টাক নিয়ে ভাবেন না, এমন টা কাউকেই পাওয়া যাবে না। বিশেষ করে যাদের চুল পড়তে শুরু করেছে। টাক নিয়ে চিন্তার দিন শেষ, এবার প্রযুক্তির ব্যবহারেই ঘুচবে টাক সমস্যা। অবাক হচ্ছেন, ভাবছেন এটা কীভাবে সম্ভব?

উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, শুধুমাত্র একটি টুপি ব্যবহারেই মিলবে নতুন চুল। এই বিশেষ টুপির মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক তরঙ্গ। যা নিরাপদ ও কম খরচের ধীরে ধীরে মাথায় চুল গজাতে সাহায্য করবে। টুপিটিতে কোনো ব্যাটারি নেই কারণ সারাদিনে নড়াচড়া চুলের সঙ্গে ঘর্ষণেই বিদ্যুৎ উৎপন্ন হবে। কম ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক তরঙ্গ চুলের উৎপাদনকে সক্রিয় করবে।

উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষক সুডং ওয়াং বলেন, মাথায় চুল গজানোর যে পদ্ধতি রয়েছে তাক জাগিয়ে তুলবে এই টুপি। যাদের মাত্রই চুল পরতে শুরু করেছে। তাদের জন্য খুব ভালো কাজ দেবে। চুলের গ্রোথ টেকনোলজি থাকবে টুপির মধ্যে। দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা ব্যবহারেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত নতুন চুল।

টুপিটি প্রথমিকভাবে গিনিপিগের ওপর পরীক্ষা চালিয়ে সফলতা এসেছে। তবে মানুষের জন্য কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD