বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারন, কন্টেন্ট ক্রিয়টরের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারন, কন্টেন্ট ক্রিয়টরের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারন ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক।

এসময় ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। রুবেল পার্শ্ববর্তী বরগুনা জেলার সদর উপজেলার বাসিন্দা। সে মুদি দোকান ব্যবসার পাশাপাশি কনটেন্ট তৈরি করেন।

কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার আরিফ মিয়া বলেন, রুবেল মেয়েদের ভিডিও ধারণ করার পাশাপাশি নারী পর্যটকদের সঙ্গে খারাপ মন্তব্য করেছেন।

বিষয়টি দেখেত পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তাকে ধরে ফেলি।অপর ফটোগ্রাফার রাসেল বলেন, “তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে।

তাই সঙ্গে সঙ্গে টুরিস্ট পুলিশকে খবর দিয়ে আমরা তাকে পুলিশের হাতে সোপর্দ করি।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক জানান, রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

 

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD