শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স : চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিসহ সারাদেশেই বৃষ্টিজনিত বিরূপ আবহাওয়া বিরাজ করছে। আর মঙ্গলবার (০৯ জুলাই) পর্যন্ত দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (>৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। 

সোমবার (০৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। 

এদিকে বৃষ্টির কারণে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে জলাবদ্ধতা দেখা যায়। জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানান, এখন বর্ষাকাল, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার থেকে দক্ষিণে সামান্য কমবে, তবে উত্তরে বৃষ্টি হবে আরো কয়েক দিন। আগামী ১০-১১ জুলাইয়ের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। 

তিনি জানান, বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশের সর্বোচ্চ সীতাকুণ্ডে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । 

এছাড়াও এ সময়ে চট্টগ্রামে ৭২ মিলিমিটার, সন্দ্বীপে ৯৪ মিলিমিটার, রাঙামাটিতে ৫৮ মিলিমিটার, মাইজদীকোর্টে ৩০ মিলিমিটার, সিলেটে ২৯ মিলিমিটার, খেপুপাড়ায় ৪২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD