বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
এইচএসসির ফল: বরিশাল বোর্ডে মেয়েরা এগিয়ে

এইচএসসির ফল: বরিশাল বোর্ডে মেয়েরা এগিয়ে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা গতবছরের চেয়ে বেড়েছে।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, ২০২৩ সালে যেখানে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫, সেখানে এবারে গড় পাসের হার ৮১ দশমিক ৮৫।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ কুমার গাইন বলেন, হিসেবে বিগত দিনের থেকে ফলাফল অনেক ভালো হয়েছে এবার।  আর এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।

তিনি জানান, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৯৯৩ জন, আর এবারে পেয়েছে ৪ হাজার ১৬৭ জনে। যা গত বছরের থেকে প্রায় দুইশতটি বেশি।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, বিগত দিনের ধারাবাহিকতায় এবারেও ছেলেদের থেকে মেয়েরা ভালো ফলাফল করেছে।  যেখানে পাস হারের ব্যবধান ১১ দশমিক দুই শতাংশ।

তবে তুলনামূলকভাবে গতবারের থেকে এবারে ছেলেরা কিছুটা ভালো করেছেন।  গত বছরে ছেলেদের পাশের হার ৭৫ দশমিক ৪৬ ছিল সেখানে এবারে পাশের হার ৭৬ দশমিক ১৬।

এদিকে ফলাফল ও জিপিএ-৫ এর দিক থেকে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এ বছর বিজ্ঞান থেকে মোট ২ হাজার ২৯২ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ১ হাজার ৩৪৩ জন মেয়ে পেয়েছে জিপিএ-৫।  এছাড়া মাত্র ৯৪৯ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে মানবিক বিভাগ থেকে মোট ১ হাজার ৫৮২ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ১ হাজার ২৮১ জন মেয়ে এবং মাত্র ৩০১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৯৩ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ১৮০ জন মেয়ে এবং ১১৩ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।

এদিকে তিন বিভাগে পাসের হার মিলিয়ে দেখা যায় মেয়েরা ৮৭.১৮ শতাংশ পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৭৬.১৬।  আর সংখ্যায় হিসেব কষলে ২৯ হাজার ৭২২ জন  মেয়ে এবং ২৪ হাজার ৩৬৭ জন ছেলে পাস করেছে।

উল্লেখ্য এ বছর ১৩৭টি কেন্দ্রে ৩৪২টি কলেজের ৬৭ হাজার ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬৬ হাজার ৮৭ জন। এর মধ্যে পাস করেছে ৫৪ হাজার ৮৯ জন।

আর মোট কলেজের মধ্যে ২১টির শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তবে কোনো কলেজ নেই যেখানে কেউ পাস করেনি।

এছাড়া এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬ জন মেয়ে ও ২৭ জন ছেলে পরীক্ষার্থীকে বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD