মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভিসা পেতে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ

ভিসা পেতে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ভিসা পেতে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ভিসাপ্রার্থীরা।

কয়েক মাস ঘুরেও ভিসা না পাওয়ায় সোমবার (২৬ আগস্ট) জেলা শহরের ইটাগাছাস্থ ভারতীয় ভিসা কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।

পরে ভিসা না পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এমন আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

সাতক্ষীরা শহরের মুনজিতপুরের কালাম জানান, ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমতো ভাগ্যের ব্যাপার। কমপক্ষে দুই মাস পার না হলে আবেদন করা যায় না।

আবেদনের পর ভিসা প্রাপ্তিতে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়। তবে দুই-তিন মাসেও পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে না। এতোদিন অপেক্ষা করে পাসপোর্ট ফেরত পেলেও ভিসা দেওয়া হচ্ছে না। চিকিৎসার জন্য তার ভারতে যাওয়া খুবই দরকার জানান তিনি।

একই এলাকার রফিকুর রহমান আলম জানান, তিন মাস আগে পাসপোর্ট বই জমা দিয়েছিলেন তিনি। এখন বই ফেরত দেওয়া হচ্ছে কিন্তু ভিসা দিচ্ছে না। এছাড়া ভিসা না দেওয়ার কারণও জানায় না তারা। শুধু তাই নয়, বই জমা দেওয়ার সময় অফিসের কর্মীরা আমাদের সঙ্গে যে আচরণ করে তা প্রকাশ করার মতো না। সামান্য ত্রুটিতেও বই ছুড়ে ফেলে দেয় তারা।

আশাশুনির রিমন হোসেন জানান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন ভিসা কেন্দ্রে লাখ লাখ আবেদন জমা পড়ে। ই-টোকেনসহ প্রতি আবেদনে ১২০০ টাকা খরচ হয়।

ফলে ভারত কোটি কোটি আয় করছে। অথচ আমাদের ভিসা দিচ্ছে না।

একই এলাকার রাজিব দাস বলেন, চারমাস ধরে অপেক্ষা করে ভিসা পেলাম না। আমার স্ত্রী খুবই অসুস্থ। তাকে ভারতে নিতে হবে। আমাদের একটাই দাবি, ভিসা চাই।

নামপ্রকাশ না করার শর্তে ভিসা সেন্টারের এক সুপারভাইজার বলেন, ভিসা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে আমাদের হাত থাকে না। আমরা স্থানীয় মানুষের বিক্ষোভের কথা ঢাকায় জানিয়েছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ইটাগাছাস্থ ভারতীয় ভিসা সেন্টারের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। কিছু মানুষকে পাসপোর্ট বই ফেরত দেওয়া হয়েছে। বাকিদের আশ্বস্ত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD