বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
চলছে ঘাড় ছোঁয়া দুল

চলছে ঘাড় ছোঁয়া দুল

Sharing is caring!

সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনেও পরিবর্তন আসে। প্রতি বছরই দেখা যায় কোনো সিনেমা বা সিরিয়ালের পোশাক বা গহনার চাহিদা বেড়ে যায়। আবার অনেক সময় পছন্দের অভিনেতা-অভিনেত্রীর ফ্যাশন থেকেও অনুপ্রাণিত হন  ভক্তরা। 

এখন যেমন আগ্রহ বলিউডের জনপ্রিয় মুখ আলিয়া ভাটকে নিয়ে। তিনি কী কাজ করছেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও সবাই জানতে চায়। মিষ্টি মেয়ে আলিয়া ভাটের সৌন্দর্য যেমন নজর কাড়া, তেমনি তিনি ফ্যাশন সচেতনও। 

পোশাক-গহনা যাই হোক আলিয়ার সব কিছুইতেই থাকে আলাদা রুচির ছাপ। গহনার কথা বলতে গেলে কানের দুল বাদ দেয়ার কোনো সুযোগই নেই।

নানা নকশায় লম্বা ঝুলের কানের দুলেই দেখা যায় আলিয়াকে। লম্বা দুলে সবাইকেই মানায়। তবে যদি নিজের মুখের শেপের সঙ্গে মানানসই দুল বেছে নিতে চান, তবে জেনে নিন: 

•    লম্বাটে মুখে টপ, ছোট ঝুমকা কিংবা রিং পরলে ভালো লাগে
•    গোল মুখে ঝুলন্ত, চৌকোনা দুল পরুন  
•    পানপাতার মতো শেপ হলে সব আকৃতির দুলই পরতে পারেন, ঝুমকায়ও আপনাকে ভালো লাগবে। 

বয়স, অনুষ্ঠান ও পরিবেশ বুঝে পছন্দমতো দুল পরুন। সাজ-সৌন্দর্যে পূর্ণতা পেতে স্বর্ণ, রূপা, হীরা, মুক্তা, মাটি বা গোল্ড প্লেটেড ফ্যাশনেবল দুল বেছে নিন।  

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD