শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় একটি কারখানার চলতি মাসের বেতন ও কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

রোববার (২৭ আগস্ট) সকালে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, টেকনগপাড়া এলাকায় মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেড কারখানার মূল ফটকে কারখানা স্থানান্তরের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় যোগ দিতে এসে এ নোটিশ দেখেন। পরে শ্রমিকরা চলতি মাসের বেতন পরিশোধের দাবি ও কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলেই অবস্থান করছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, কারখানা ভবন ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ তাদের কারখানা স্থানান্তর করছে। এ কারণে কারখানার সামনে নোটিশ টাঙিয়ে দেয়। সকালে নোটিশ দেখে শ্রমিকরা চলতি মাসের বেতন পরিশোধের দাবি ও কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ উপস্থিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD