রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বরিশালের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বরিশালের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত। রোববার ১৮ জুন বেলা ১১টায় গণভবনে সপরিবারে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র খোকন।

বিকেলে খোকন সেরনিয়াবাতের দফতর সেলের এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত মেয়র পত্নি লুনা আবদুল্লাহ, ছেলে আবিদুর রহমান ও তার স্ত্রী অ্যানদেইলিস অ্যাস্ত্রেয়া।

গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি পেয়েছিলেন ৮৭ হাজার ৮০৮ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পান।

নির্বাচনের আগে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করেছিলেন নৌকার মেয়র খোকন সেরনিয়াবাত। এই ইশতেহারে তিনি নগরীর কাঠামোগত উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা প্রণয়নের কথা উল্লেখ করেছে।

পাশাপাশি সেবার মান বৃদ্ধি, সহনশীল হোল্ডিং কর নির্ধারণ, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন নানান প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD