রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
ভোলার সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভোলার সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

বিশেষ প্রতিনিধিঃ

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৩০শে ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ভূমিদস্যু একটি বাহিনী দ্বারা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলার যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিক হামলার স্বীকার হয়। এই ঘটনায় প্রথমে বোরহানউদ্দিন থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দিতে গেলে ওসি মনিরুল ইসলাম মামলা না নেওয়ায় ভোলার কোর্টে একটি মামলা করেন তুহিন খন্দকার। যার মামলা নং এমপি ৩/২৩ মামলাটি ভোলা ডিবি পুলিশ কে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মানববন্ধনে ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, কোষাধ্যক্ষ এইচ এম জাকির, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ, মনসুর আলম, আশিকুর রহমান শান্ত, মোঃ সোহেল, হাসনাইন আহমেদ, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার, সহ সভাপতি গিয়াস উদ্দিন, সহিদুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সোহেল, বোরহানউদ্দিন অনলাইন প্রেস ক্লাব সভাপতি এইচ. এম.এরশাদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, হেলাল উদ্দিন নয়ন, রিয়াজ ফরাজী, মঞ্জু, শামীম, বিল্লাল, হাসান, রাকিব, মাসুদ রানা, এইচএম মোর্শেদ, হুমায়ুন, সমাজ কর্মী মোশাররফ অমি, সাংবাদিক ইয়ামিন হোসেন, মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক ঐক্য ফোর ভোলা জেলার ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল ইমন,ইকবাল হোসেন রাজু, জার্নালিস্ট ফোরাম সাধারন সম্পাদক নিয়াজ মাহমুদ জয়, মো. জুযেল প্রমুখ। এ ছাড়া জেলা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন খন্দকারের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা না নেওয়ায় বোরহানউদ্দিন থানার ওসির কঠোর সমালোচনা করেন এবং ভোলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন পাশাপাশি ভোলার গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উল্লেখ: গত ৩০শে ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ভূমিদস্যু একটি বাহিনী সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিক হামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD