রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

Sharing is caring!

অনলাইন ডেক্স:  মোমবাতি প্রজ্জ্বলন করে ঝালকাঠির সুগন্ধা নদীতে ২০২১ সালের ২৩ ডিসেম্বর রাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ করা হয়েছে।

বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে গণমাধ্যম, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বরগুনা সদরঘাট টার্মিনাল চত্বরে যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক হাসানুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হাওলাদার, ফটো জার্নালিষ্ট সংগঠনের সভাপতি আরিফ রহমান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, এদিন ঝালকাঠির সুগন্ধা নদীতে রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে ইঞ্জিনের ত্রুটির কারণে বিস্ফোরিত হয়ে ৪৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের বিভীষিকাময় স্মৃতির সাক্ষী হয়ে আছে এলাকাবাসী। তখন কেউ হারিয়েছেন নিজের বাবা-মা, ভাই-বোন, আবার কেউ হারিয়েছেন নিজের প্রিয়মানুষটিকে। ভয়াল সে দৃশ্য মনে করে আজও আতকে ওঠেন আপনজন হারানো স্বজনরা। ঘটনার এক বছর হলেও মরদেহ শনাক্তের পরও কবর বুঝে পাননি অনেকে। রয়েছে সরকারি বেসরকারি কোনো আর্থিক সহযোগিতা না পাওয়ারও অভিযোগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD