শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সুপারী বাগানে মিলল নারীর গলাকাটা মরদেহ

সুপারী বাগানে মিলল নারীর গলাকাটা মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি সুপারী বাগানের একটি নালায় মিলেছে তন্নী আক্তার (২৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের উত্তর বড় মাছুয়া গ্রামে ঘটেছে এ ঘটনা।

নিহত তন্নী আক্তার ওই গ্রামের আব্দুল রাজ্জাক আকনের কন্যা।

থানা পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার দিকে একই এলাকার মন্নান আকনের সুপারী বাগানের নালায় স্থানীয়রা ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তন্নী আক্তার বুধবার (২১ ডিসেম্বর) আছরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। তার স্বামীর বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলায়। তার স্বামী তৌহিদুল ইসলাম জাহাজ শ্রমিক হিসাবে চট্টগ্রামে কর্মরত।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে জেলা থেকে পুলিশের সিআইডি টিমের সদস্যদের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হবে। তার পরে বিস্তারিত জানানো যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD