শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
নাজমুল হুদার তৃণমূল বিএনপির নিবন্ধনের সিদ্ধান্ত 

নাজমুল হুদার তৃণমূল বিএনপির নিবন্ধনের সিদ্ধান্ত 

Sharing is caring!

অনলাইন ডেক্স: ব্যারিস্টার নাজমুল হুদার (বেনা হুদা) দল তৃণমূল বিএনপি নিবন্ধন পাবে কি-না, সে সিদ্ধান্ত বৈঠকের পর জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আদালতের আদেশ পৌঁছার পরই বৈঠকে বসবে সংস্থাটি।

সোমবার (১৯ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, আমরা অফিসিয়ালি আদালতের আদেশ এখনো পাইনি। আদেশের কপি পেলে কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। কেননা, সব সিদ্ধান্ত নিতে হবে কোর্টের আদেশ অনুযায়ী।

সাবেক এই ইসি সচিব বলেন, কমিশন রায় মানতে পারে আবার রিভিউ আবেদনও করতে পারে। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে কমিশন।

২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে কমিশনের নিজ দলের নিবন্ধন পেতে আবেদন করেছিলেন বিএনপির সাবেক সহ সভাপতি নাজমুল হুদা। তবে নূরুল হুদা কমিশন সে আবেদন বাতিল করে দিয়েছিল। এরপর আদালত থেকে নিবন্ধন পাওয়ার রায় পেলে কমিশন হাইকোর্টের সে রায়ের ওপর লিভ টু আপিলের আবেদন করে ২০১৯ সালে। আপিল বিভাগ কমিশনের সে আবেদন খারিজ করে দেন রোববার (১৮ ডিসেম্বর)। নির্বাচন কমিশন এখন সে রায়ের কপি পাওয়ার অপেক্ষাতেই আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD