রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
৩টি উত্তরপত্রসহ বিদ্যালয়ের ল্যাব সহকারী আটক

৩টি উত্তরপত্রসহ বিদ্যালয়ের ল্যাব সহকারী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের ইন্দুরকানীতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিনটি উত্তরপত্রসহ মাহমুদা বেগম নামে এক ল্যাব সহকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভকেশনাল কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক মাহমুদার নামে কেন্দ্রসচিব বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভকেশনাল কেন্দ্রে এসএসসি ভকেশনাল নবম শ্রেণির পরীক্ষা চলাকালে কেন্দ্র ভবনের দোতলায় ল্যাব কক্ষ থেকে তিনটি উত্তরপত্র ও একটি গাইড বইসহ ওই বিদ্যালয়ের ল্যাব সহকারী মাহমুদাকে আটক করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, ওই কেন্দ্রের পরীক্ষা চলাকালে কেন্দ্র ভেন্যুর ভবনের দ্বিতীয় তলার কম্পিউটার ল্যাব কক্ষে বিগত কয়েকটি পরীক্ষায় টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের উত্তরপত্র তৈরি করা হতো। এমন গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই কক্ষে অভিযান চালিয়ে তিনটি উত্তরপত্র ও সংশ্লিষ্ট পরীক্ষার একটি গাইড বইসহ মাহমুদাকে আটক করা হয়।

এ ব্যাপারে কেন্দ্র সচিব মিন্টু কুমার হালদার জানান, আমি কেন্দ্র সচিব হলেও কেন্দ্রের সব দায়-দায়িত্ব স্টাফরা পালন করেন। আজকের ঘটনাটি আমি জানি না। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসুল হক আমাকে সঙ্গে নিয়ে ওই খাতা এবং গাইড বই জব্দ করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ ঘটনায় রাত ৭টার দিকে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD