রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আ.লীগ সরকারের কারণে পাহাড়ে বইছে শান্তির সুবাতাস

আ.লীগ সরকারের কারণে পাহাড়ে বইছে শান্তির সুবাতাস

Sharing is caring!

অনলাইন ডেক্স: আওয়ামী লীগ সরকারের কারণে পাহাড়ে বইছে শান্তির সুবাতাস বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. শাহজাহান কবির।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে আমতলী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মো. নাজমুল আহ্সান নান্নুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো. শামসুল হক, সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ফকির।

এছাড়াও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. একেএম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক জিএম মুসা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, সহ-সম্পাদক আল ফাহাদ, উপজেলা ছাএলীগের সহ-সভাপতি মতিন খান, পৌর ছাএলীগের সভাপতি জুয়েল গাজী সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চুক্তির মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিরাজমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটান।

সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ ও পাহাড়িদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় এ চুক্তিতে সই করেছিলেন।

এরপর কেটে গেছে ২৫টি বছর। কিন্তু এখনো এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন নিয়ে বিতর্কের শেষ হয়নি। এখনো মাঝে মধ্যে অশান্ত হয়ে পড়ে পার্বত্য অঞ্চল। প্রায়ই ঘটছে ভ্রাতৃঘাতি সংঘাত ও গুম, অপহরণ ও চাঁদাবাজি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD