শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কলাপাড়ায় নানা আয়োজনে গন প্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কলাপাড়ায় নানা আয়োজনে গন প্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও  বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার বেলা এগারোটায় দিবসটি উপলক্ষে কলাপাড়া লঞ্চঘাট থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আইডিইবির পটুয়াখালী জেলা সভাপতি নীহার রঞ্জন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান।আইডিইবির কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হক’র সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ’র অধ্যক্ষ আবু সালেহ, উপজেলা পানি উন্নয়ন বোর্ড’র উপ-প্রকৌশলী মো: মহব্বত ইকবাল মেহেরাজ, পায়রা বন্দর কর্তৃপক্ষ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) শহিদুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু প্রমূখ।

এসময় পায়রা বন্দর, উপজেলা প্রকৌশল, তাপবিদ্যুৎ কেন্দ্র, ট্রেড শিক্ষক সহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলী বৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ডিগ্রী প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বৈষম্য দূরীকরনসহ প্রকৌশলী কোর্সের ৪ বছর মেয়াদী রাখার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD