রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হতো না

বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হতো না

Sharing is caring!

অনলাইন ডেক্স: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হতো না। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম।

তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আইয়ুব বিরোধী আন্দোলন করেছিলেন। এর মাধ্যমে দেশের স্বাধীনতার আন্দোলনের ব্যাপকতা লাভ করেছিল।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। যৌথভাবে সম্মেলন পরিচালনা করেন জেলার সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী ও দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ। জেলা শহীদ মিনার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিএনপি জোট সরকারের সময়ে দেশে ব্যাপক লুটপাট হয়েছে। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সেই দুর্নীতির প্রধান হিসেবে আজ তারা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।

সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বিএনপি অগ্নি সন্ত্রাসের মাধ্যমে আবারও দেশের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। কেননা, বিএনপি যে একটি সন্ত্রাস ও চোরের দল তা তারা বার বার প্রমাণ করেছে। তাই দেশের উন্নয়ন ও শান্তির জন্য আগামীতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিন।

সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, আনিসুর রহমান, গোলাম কবীর রাব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD