রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আহবান

মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আহবান

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বাসদের ৪২তম ও মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আহবান উপলক্ষে বরিশালে জনসভা ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটি। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরের অম্বিনী কুমার টাউনহল চত্ত্বরে জনসমাবেশ করে তারা। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশার জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রসীদ ফিরোজ, সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক মানিক হালদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা কমিটির সহ সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিজন শিকদার, শ্রমিক ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন প্রমুখ। জনসভা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, দুঃশাসন রুখে দাঁড়ানো, ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স প্রদান, টেক্সটাইলসহ সকল কারখানায় যুগোপযোগী বেতনস্কেল চালু করা, গনতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ, সমাজতন্ত্রের লক্ষ্যে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহবান জানান বক্তারা। জনসভা শেষে নগরীতে লাল পতাকা মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD