শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
চাষ না করলে জমি খাস হয়ে যাবে

চাষ না করলে জমি খাস হয়ে যাবে

Sharing is caring!

অনলাইন ডেক্স: কারো ব্যক্তিগত জমি চাষ না করলে তা খাস করা হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে সাম্প্রতিক আন্তর্জাতিক অর্থনৈতিক রিপোর্ট বিশ্লেষণ করে এই নির্দেশনা দেওয়া হয়।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন—সম্প্রতি বেশ কিছু জায়গায় একটা বড় গুজব চলছে যে, যেসব জমিতে চাষ করা হবে না সেগুলো খাস হয়ে যাবে।

গত দুই তিনদিন আগে রংপুর থেকে ঘুরে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সেখানে আমরা স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছি, কারো জমি চাষ করলো না আর আমি খাস করবো—এরকম কোনো পদ্ধতি নেই। খাস করার একটা আলাদা পদ্ধতি রয়েছে।

তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সভায় কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভূমিসচিব উপস্থিত ছিলেন। কোনো জমি খাস করার দরকার হলে প্রয়োজনীয় সব ধরনের নিয়ম মেনে করতে হবে বলে জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জমিতে চাষ করে না আর এটা খাস করে ফেলবে—এরকম কোনো বিধান নেই। এমন একটা গুজব চারদিকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যদি দুই-এক জায়গায় কোথাও কেউ করেও থাকে তাহলে ইতোমধ্যে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, যেন কেউ এই ধরনের কোনো ব্যবস্থা না নেয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যক্তিমালিকানাধীন জমি কেউ চাষ করলো না এক বছর, দুই বছর বা তিন বছর—এতে খাস করার কোনো ব্যবস্থা নেই। এটা একটা গুজব। এটা সবাইকে জানাতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD