সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
১৬ দোকান পুড়ে ৩ কোটি টাকার ক্ষতি

১৬ দোকান পুড়ে ৩ কোটি টাকার ক্ষতি

Sharing is caring!

অনলাইন ডক্স: ভোলার মনপুরা উপজেলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ১৬টি দোকান। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (১৪ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে একটি ফার্মেসি, একটি চায়ের দোকান, তিনটি মুদি দোকান, দুটি কাপড়ের দোকান, একটি জুয়েলারি, দুটি কসমেটিকস, দুটি গোডাউন, একটি কম্পিউটার ও একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পুড়ে গেছে।

একটি চায়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্ল্যাহ কাজল জানান, রাত ৩টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ব্যবসায়ীদের ১৬টি দোকান।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশীষ কুমার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির পর সহায়তা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD