রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগের তাগিদ যুক্তরাষ্ট্রের

অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগের তাগিদ যুক্তরাষ্ট্রের

Sharing is caring!

অনলাইন ডেক্স: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলসহ সব অংশগ্রহণকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সোমবার (৭ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলসহ সব অংশগ্রহণকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

এদিকে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন জানিয়েছেন, তারা দুদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে রোববার (৬ নভেম্বর) এক বৈঠক শেষে আফরিন আক্তার বলেছিলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে দুদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD