রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
একযোগে ১০০ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একযোগে ১০০ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Tripura-CM-Phones-Prime Minister-Sheikh Hasina-Seeks-Co-operation-Biplab Kumar Dev-RTV Online.com

Sharing is caring!

অনলাইন ডেক্স:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার যান চলাচলের জন্য ২৫ জেলায় ১০০টি সড়ক সেতুর উদ্বোধন করেছেন।

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সারা দেশে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বর্তমান সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এই সেতুগুলো একযোগে উদ্বোধন করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি এসব সেতুর উদ্বোধন করেন। তিনি বলেন, এটি হচ্ছে একযোগে এক শ সেতু উদ্বোধনের একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে।

৮৭৯ কোটি টাকার বেশি ব্যয়ে নবনির্মিত সেতুগুলো রাজধানীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে। এগুলো ৩৩টি রুটে ফেরি পরিষেবা মুক্ত করেছে, যা সড়ক যোগাযোগকে মসৃণ, দ্রুত, সহজতর ও নিরাপদ করবে।
সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ৪৬টি, সিলেটে ১৭টি, বরিশালে ১৪টি, ঢাকা ও রাজশাহীতে ৭টি, ময়মনসিংহে ৬টি ও রংপুর বিভাগে ৩টি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সেতুগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেন। অনুষ্ঠানে এসব সেতুর ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD