বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
প্রথমদিন সবাই সময়মতো অফিসে এসেছেন

প্রথমদিন সবাই সময়মতো অফিসে এসেছেন

Sharing is caring!

অনলাইন ডেক্স: নতুন নিয়মের প্রথম দিন বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা সময়মতো অফিসে চলে এসেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ গ্রুপ বীমা চুক্তি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলছে।

সরকারি অফিসের সময় কমানোতে কোনো কাজ জমে থাকবে না ও সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সময় কমিয়ে অফিসের এ ব্যবস্থা চলবে বলেও জানিয়েছেন ফরহাদ হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD