মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
বৃষ্টি ও নদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল

বৃষ্টি ও নদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল

Sharing is caring!

অনলাইন ডেক্স: টানা বৃষ্টি ও নদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় অনেকটাই বিপর্যস্ত নদীবেষ্টিত বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষ। ব্যহত হচ্ছে স্বাভাবিক চলাফেরা।

অতি প্রয়োজন ছাড়া আজ মানুষ ঘরের বাইরে বের না হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। সড়ক ও নৌপথে চলাচলরত যানবাহনগুলোতেও নেই যাত্রীদের ভিড়।

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার (১৪ আগস্ট) সকাল থেকেই বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে আবার কখনো মাঝারি ও হালকা বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রসহ আরও বৃষ্টিপাত হওয়ারও শঙ্কা রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজার রহমান জানান, রোববার সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে। এ সময়কালে বাতাসের গতিবেগ ছিলো সর্বোচ্চ ১৮ কিলোমিটার।

তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে বরিশাল অঞ্চলের নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত আর পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

এছাড়া বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এবং এসব জায়গার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলের প্রায় সব নদ-নদীর পানি আজও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে টানা ৫ দিন ধরে দক্ষিণাঞ্চলের  নদ-নদীর পানি জোয়ারের সময় বিপৎসীমা অতিক্রম করছে।

সেই সঙ্গে আজ সকাল থেকে বৃহত্তর মেঘনাসহ বেশিরভাগ নদী বেশ উত্তাল রয়েছে। উত্তাল মেঘনা নদী পাড়ি দিতে গিয়ে বেলা ১২ টার দিকে উলানিয়া লঞ্চঘাট সংলগ্নে ৩২০টন পাথরসহ একটি বাল্কহেড উল্টে ডুবে গেছে। তবে বাল্কহেডটিতে থাকা ৪ ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোষ্টগার্ড।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে আজও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বিশেষ করে আজ বেলা সাড়ে ১২টার দিকে বিষখালী নদীর পাথরঘাটা ষ্টেশনে গতকালের তুলনায় ২৫ সেন্টিমিটার পানি বেড়েছে। আর গতকাল পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ১ শত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাই আজ পাথরঘাটার উজানের ষ্টেশনগুলোয় পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এদিকে টানা বৃষ্টি ও নদীতে অস্বাভাবিক জোয়ারের কারণে বরিশাল নগরের অধিকাংশ এলাকায় রাস্তা ঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ফলে দুর্ভোগে দিন কাটাচ্ছে নগরবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD