বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
রূপচর্চায় আপেল

রূপচর্চায় আপেল

Sharing is caring!

অনলাইন ডেক্স: মিষ্টি ফল হিসেবে আপেল পরিচিত। এটি পুষ্টিগুণে ভরপুর। তাই স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। শুধু তাই নয়, এটি আমাদের ত্বকের যত্নেও সমান কার্যকর। আপেলের তৈরি ফেসপ্যাক ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও কোমল। চলুন জেনে নেই সেরকমই কিছু ফেসপ্যাকের কথা।

ত্বকের যত্নে আপেল যেভাবে ব্যবহার করবেন:

* ত্বকের ক্লান্তি দূর করতে খোসাসহ একটি আপেল কেটে ব্লেন্ডারে দিয়ে দিন। সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এটি ত্বকের লাগলে ত্বকের ক্লান্তিভাব দূর হয়।

* ডার্ক সার্কেল দূর করতে এক টেবিল চামচ আপেলের রসের সঙ্গে কয়েক ফোঁটা আলমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের আশেপাশে কিছুক্ষণ লাগিয়ে রেখে তুলা ভিজিয়ে পরিষ্কার করে ফেলুন। এই মিশ্রণ ফ্রিজে সংরক্ষণ করেও ব্যবহার করা যায়। এটি নিয়মিত লাগালে দূর হবে ডার্ক সার্কেল।

* ত্বকের নির্জীব ভাব কাটাতে আপেলের পেস্ট ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* কয়েক ফোঁটা আপেল সিডার ভিনেগারে তুলা ভিজিয়ে ত্বকে লাগাতে পারেন। চমৎকার প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে এটি।

* আপেলে রয়েছে ট্যানিক অ্যাসিড যা ত্বক উজ্জ্বল ও মসৃণ করে। একটি আপেলের খোসা বেঁটে পেস্ট তৈরি করুন। এক চা চামচ মধু মিশিয়ে পেস্ট লাগান ত্বকে। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* একটি আপেল থেকে রস সংগ্রহ করুন। আপেলের রসের সঙ্গে এক চা চামচ মধু ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ব্রণ দূর হবে।

* ১টি আপেল ছেঁচে এক চা চামচ ওটমিল গুঁড়া মেশান। এক চা চামচ মধু ও ১টি ডিমের কুসুম মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষতা দূর করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD