বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জিতল আর্জেন্টিনা

ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জিতল আর্জেন্টিনা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জিতে নিল আর্জেন্টিনা। আর আলবেসিলেস্তাদের হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে উয়েফা ইউরো কাপ জয়ী ইতালিকে ৩-০ ব্যবধানে হারায় কোপা আমেরিকা জয়ী লিওনেল স্কালোনির শিষ্যরা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপার স্বাদ পেল তারা। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্ককে পরাজিত করে প্রথমবারের মতো এই ট্রফি জিতে আর্জেন্টিনা।

প্রথমার্ধেই লাউতারো মার্তিনেস ও আনহেল দি মারিয়ার গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখা আলবেলিস্তাদের হয়ে শেষ পেরেকটি ঠুকে দেন লো সেলসোর বদলি হয়ে নামা পাওলো দিবালা।

ম্যাচের শুরু থেকেই এই মাঠে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়া ইতালিকে দারুণ সব আক্রমণ করে চাপে রাখে আর্জেন্টিনা। ক্লাবের হয়ে বিবর্ণ থাকা মেসি জাতীয় দলের হয়ে আলো ছড়িয়েছেন। তার পায়ের যাদুতে ২৮তম মিনিটেই এগিয়ে যায় আলবেসিলেস্তারা। তবে গোল নয় দারুণ এক অ্যাসিস্ট করে লাওতারো মার্তিনেসকে দিয়ে মূল কাজ সম্পন্ন করে পিএসজির এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া। মার্তিনেসের থ্রু পাস থেকে বক্সে ঢুকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসজিকে বিদায় বলা এই মিডফিল্ডার। চালকের আসনে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর খেলতে নেমে আগের মতো দারুণ সব আক্রমণে ম্যাচে রোমাঞ্চ তৈরি করে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করতে থাকলেও ইতালির ডিফেন্ডার ও গোলরক্ষকের প্রচেষ্টায় সেগুলে ব্যর্থ হয়। তবে শেষদিকে এসে আর রক্ষা করতে পারেননি দোন্নারুম্মা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন বদলি হয়ে নামা দিবালা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD