রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুরে গুঠিয়া ইউনিয়নে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

উজিরপুরে গুঠিয়া ইউনিয়নে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বযাপক আয়জনে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) বিকেল ৫টায় গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শাখা প্রধান কার্য়ালয় গুঠিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. জহিরুল আলম ভুট্টু সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় ইউনিয়ন যুবলীগের যুগ্ন- আহ্বায়ক মো. সাকলাইন হোসেন খাঁন সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর পযানেল মেয়ের মো. হেমায়েত উদ্দিন হিমু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুশৃংখল, স্বচ্ছ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হচ্ছে যুবলীগের গঠনতন্ত্র। যেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ ফজলুল হক মনির জেষ্ঠ পুত্র শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খাঁন নিখিল।

তাদের দক্ষ নেতৃত্বে সারা বাংলাদেশে আমাদের যুবলীগ ব্যাপক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে , যা সর্বমহলে প্রশংসিত।মাননীয় প্রধানমন্ত্রীর এবং দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক সাবেক চীফহুইপ,কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,পার্বত্য শান্তিচুক্তির সফল প্রনেতা ও শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক। বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি মাননীয় (মন্ত্রী), গোটা দক্ষিণাঞ্চলের অভিভাবক আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ।

নির্দেশ অনুযায়ী যুবলীগের প্রতিটি ইউনিটে সন্ত্রাস, মাদক, ভূমি দখলকারী ও দুনীতিমুক্ত যুবলীগের কমিটি গঠন করতে হবে। যারা মাদকের সাথে জড়িত, সন্ত্রাসী কার্যকলাপ করে, ভূমি দখল করে এবং যারা দলে অনুপ্রবেশকারী তারা কোন যুবলীগের সদস্য হতে পারে না।

যাদেরকে যোগ্য মনে হবে, তারাই যুবলীগে থাকবে।কিছু লোক বিভিন্ন সময় এক একটা গুজব ছড়িয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তাদের থেকে সচেতন হতে হবে। উপজেলার গুঠিয়া ইউনিয়নের যুবলীগের নতুন কমিটি হবে সেখানে ত্যাগী নেতারাই স্থান পাবে। অনুপ্রবেশকারীরা যুবলীগের সদস্য হতে পারবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক শাহিন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সাত্তার মোল্লা , উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম মনু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল শিকদার, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন হালদার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মিন্টু সরদার,যুবলীগ নেতা সিরাজুল ইসলাম ও ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক,ও যুগ্ম আহ্বায়ক অঙ্গসংগঠন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যুবলীগ নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD