মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাংলাদেশে আসলে ভালো লাগে : ডি ভিলিয়ার্স

বাংলাদেশে আসলে ভালো লাগে : ডি ভিলিয়ার্স

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে বাংলাদেশে এসেছেন দক্ষিণ আফ্রিকার ‘মি. ৩৬০ ডিগ্রি’ খ্যাত এবিডি ভিলিয়ার্স। এমন একটা সময় এলেন যখন তার দল পয়েন্ট টেবিলে বেশ বেকায়দা অবস্থানে। ছয় ম্যাচ খেলে হেরেছে চারটিতে। এর আগে জাতীয় দলের সঙ্গে বেশ কয়েকবার এসেছেন এদেশে। এবার বিপিএল খেলতে এসে নিজের ভালো লাগার কথাও জানালেন সাবেক এই প্রোটিয়া হার্ডহিটার।

আজ শুক্রবার সিলেট জেলা স্টেডিয়াম সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বাংলাদেশ আসতে পছন্দ করি। অনেক দিন বাংলাদেশে আসা হয় না।’

পরেক্ষণেই চলে গেলেন বিপিএল প্রসঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সে ক্রিস গেইলের মতো টি-টোয়েন্টির মহাতারকা কিংবা অ্যালেক্স হেলসের মতো বিধ্বংসী ব্যাটসম্যান আছেন। কিন্তু এখনও পর্যন্ত কেউ জ্বলে উঠতে পারেননি। দিনে দিনে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়েই শংকা দেখা দিয়েছে মাশরাফির দলের। ঠিক এমন মুহুর্তে ডি ভিলিয়ার্সের আগমন দলকে আরও চাঙ্গা করে দেবে নিঃসন্দেহে।

দলের অবস্থা এবং নিজের ওপর প্রত্যাশার চাপ নিয়ে এবি বলেন, ‘প্রত্যাশাকে চাপ হিসেবে নেই না, এটা আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। ক্যারিয়ারজুড়ে আমাকে নিয়ে প্রত্যাশা বেড়েছে। সুতরাং এটা আমার কাছে মোটেও নতুন কিছু নয়। প্রতি ম্যাচেই আপনি ভালো খেলবেন না। এ ব্যাপার আমি খুবই বাস্তববাদী। প্রত্যাশার চাপ না নিলেও আমি সব সময়ই বিধ্বংসী কিছু করতে চাই। আমাদের দলটি বেশ ভালো। কিন্তু এখনো পর্যন্ত আমরা খুব ভালো খেলতে পারিনি। তবে আশা করব আমরা এ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে মাথা উঁচু করেই টুর্নামেন্টটা শেষ করতে পারব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD