মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সব বিশ্ববিদ্যালয় খুলছে এ মাসেই

সব বিশ্ববিদ্যালয় খুলছে এ মাসেই

Sharing is caring!

চলতি মাসেই দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৪ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনার সময় তিনি এ কথা জানান।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় আলোচনা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কী। ইউনিভার্সিটিগুলো কেন এখনও দেরি হচ্ছে। এ বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন যে- যেহেতু ইউনিভার্সিটিগুলো নিজস্ব সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী চলে সেজন্য আশা প্রকাশ করছেন এই মাসের মধ্যে সবগুলো খুলে দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা প্রাকটিক্যাল প্রবলেম হলো হল ম্যানেজমেন্ট। হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল। সুতরাং হলগুলো খুলে রিনোভেট করে ছাত্রছাত্রীদের জিনিষপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী আছে সেগুলো দেখতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটাই অন্যতম বড় একটা কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে।

তিনি আরও বলেন, ‘স্কুল-কলেজ তো আমরা খুলে দিয়েছি, পরীক্ষার সময়ও ডিক্লিয়ার করা হয়েছে। শিক্ষামন্ত্রী ইনশিওর করেছেন যে পরীক্ষার তারিখগুলো ডিক্লিয়ার করা হয়েছে সেগুলো নিতে কোনো অসুবিধা হবে না। যদি ম্যাসিভ কোনো ডিটুরেশন না হয়, এই অবস্থা কনটিনিউ থাকলে বা স্ট্যাবল থাকলে ইনশাল্লাহ যেভাবে পরীক্ষা ডিক্লিয়ার করা হয়েছে সেটা নিয়ে নেওয়া হবে।

প্রধানমন্ত্রী ভ্যাকসিনের বিষয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আমরা তো ১৮ বছর পর্যন্ত বলছি। এখন ১৮’র নিচে বাচ্চাদের দেওয়া যায় কিনা, সেটা এক্সপ্লোর করার জন্য টেকনিক্যাল সাইটটা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD