শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বার্সায় ফিরতে পাঁচবার ফোন করেছেন নেইমার!

বার্সায় ফিরতে পাঁচবার ফোন করেছেন নেইমার!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ধীরে ধীরে ব্রাজিল সুপারস্টার নেইমারের পিএসজি থেকে বার্সেলোনায় ফেরার গুঞ্জনটি আরও স্পষ্ট হয়ে উঠছে। পিএসজিতে গিয়ে নিজের ভুল বুঝতে পেরেছেন বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। ক্লাবের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা খুঁজে পাচ্ছেন না তিনি। এছাড়া বর্তমান কোচ টমাস টুখেলের ওপর তিনি মহাবিরক্ত। তাই বার্সেলোনায় ফেরার জন্য ব্যকুল নেইমার একের পর এক ফোন করে যাচ্ছেন ক্লাবটির কর্তা ব্যক্তিদের!

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার। তাকে ফেরানোর অনেক চেষ্টা করেছিলেন তার বার্সা সতীর্থ মেসি-সুয়ারেসরা। কিন্তু নেইমার ফিরেননি। কিছুদিন আগে মেসি আবারও বলেছেন, তিনি এখনও নেইমারের বার্সায় ফেরার অপেক্ষায় করেন। অন্যদিকে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ নেইমারকে দলে টানতে অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু নেইমার নাকি বার্সাতেই ফিরতে চান।

স্প্যানিশ মিডিয়াকে নাকি নেইমারের বাবা বলেছেন, ‘আমার ছেলে পিএসজিতে গিয়ে অনেক কষ্ট পাচ্ছে, দলবদলের পুরো বিষয়টাতেই যে যথেষ্ট দুঃখিত। সে ফিরে আসতে চায়।’

নেইমারকে ফিরে পাওয়ার জন্য মিডিয়ার সামনে মেসি ছাড়াও বার্সার বেশ কয়েকজন খেলোয়াড় সম্প্রতি মুখ খুলেছেন। এছাড়াও শোনা যাচ্ছে, বছরখানেক আগে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুল থেকে বার্সেলোনায় আসা ফিলিপে কুতিনহোকে পিএসজির কাছে বিক্রি করে দিতে চায় বার্সা। সে অর্থেই পিএসজি থেকেই নেইমারকে আনতে চাচ্ছে তারা। এই সপ্তাহে বার্সার এক প্রতিনিধিদল নেইমারের সঙ্গে দেখা করতে ব্রাজিলে গিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD