শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামালা বরিশালে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত সচেতনতামূলক সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত বেগম জিয়ার জন্য ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া দল থেকে মনোনয়ন পেল পটুয়াখালী-০১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোসনা দিল পটুয়াখালী ৪ আসনে কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ — ঘরে বসেই মিলবে পণ্য সেবা কলাপাড়ায় মানবাধিকার দিবসে কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে নারী কৃষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন বাউফলে সেই আওয়ামী দোসর মকবুলের বিরুদ্ধে জালিয়াতি মামলা, পিবিআইকে তদন্ত বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়তকর্মী গুরুতর জখম আপনারা শহীদ জিয়ার রাজনীতি করেন, আপনারা বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন রাস্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রাজধানীর প্রগতি সরণির নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এবং দক্ষিণখানের আশকোনা এলাকায় ট্রেনে কাটা পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

প্রগতি সরণিতে বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজিব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও তিন আরোহী। প্রগতি সরণিতে গত রাতের এ দুর্ঘটনায় নিহত সজিব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার কমলপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি রাজধানীর পূর্ব বাড্ডা ডিআইটি প্রজেক্টের পূর্ব পাশে সিটি কপোরেশন স্টাফ কোয়াটারে থাকতেন।

এদিকে রাজধানীর দক্ষিণখানের আশকোনা ও কাওলার মধ্যবর্তীস্থানে ট্রেনে কাটা পড়ে সাগর কুমার সেনগুপ্ত (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর স্টেশন পুলিশ ফাঁড়ির (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সাগরের মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD