মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মাস্ক থেকেও হতে পারে করোনা!

মাস্ক থেকেও হতে পারে করোনা!

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনা ঠেকানোর একমাত্র সহজ উপায় মাস্ক ব্যবহার করা। বাজারে বেশ কয়েক ধরনের মাস্ক পাওয়া যায়।

আজকাল তো পোশাকের সঙ্গে মিলিয়ে ফ্যাশনেবল মাস্কও ব্যবহার করছেন অনেকে। তবে বেশির ভাগ মানুষই মাস্ক পরেন না, আর যারাও পরেন এদের অনেকেই আবার কখনো থুতনিতে, কখনো কানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। অনেকে আবার এক মাস্ক পরিষ্কার না করেই বার বার ব্যবহার করেন।

জানেন তো, সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহার করা যায়। আর কাপড়ের মাস্ক বেশ কয়েকবার ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করে নিতে হবে।

কাপড়ের মাস্ক যেভাবে জীবাণুমুক্ত করে বারবার ব্যবহার করবেন:

১. বাড়ি ফিরে দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে মাস্ক খুলুন। মাস্কে সরাসরি হাত দেবেন না।
এবার সাবান পানিতে ভিজিয়ে ধুয়ে নিন। সম্ভব হলে রোদে শুকাতে দিন, তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে।

২. গরম পানি ও লবণ দিয়ে মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এরপর রোদে শুকিয়ে নিন।

৩. ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।

৪.  শুকিয়ে যাওয়ার পর ইস্ত্রি করুন মাস্ক।

৫.  ধোয়ার ঝামেলা এড়াতে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারেন। এগুলো একবার ব্যবহারের পর ফেলে দিতে হয়।

৬. বাইরে বেরতে হলে দু’টি মাস্ক ব্যাগে রাখুন। মুখে বাঁধা মাস্ক কোনো কারণে নষ্ট হলে বা ভিজে গেলে কাজে লাগবে অন্যটি।

৭. মাস্ক অবশ্যই পরিষ্কার করে ব্যবহার করতে হবে। নয়তো অপরিষ্কার মাস্কের মাধ্যমেও আক্রান্ত হতে পারেন করোনাসহ নানা রোগে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD