মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঘরোয়া ক্রিকেটের দাপুটে শুভাগত জাতীয় দলে কেন নিষ্প্রভ?

ঘরোয়া ক্রিকেটের দাপুটে শুভাগত জাতীয় দলে কেন নিষ্প্রভ?

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে হাতে গোনা কয়েকজন আকাঙ্খিত পারফর্মারের মধ্যে অন্যতম শুভাগত হোম চৌধুরী। জাতীয় লিগ, ঢাকা লিগ কিংবা বিপিএল- যেকোনো টুর্নামেন্টেই তিনি সেরাদের একজন থাকেন। এই পারফর্মেন্স দেখিয়ে বেশ কয়েকবার জাতীয় দলে সুযোগ পেয়েও জায়গা পাকা করতে পারেননি। তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। এরপর গত দুই বছর ধরে তিনি জাতীয় দলের ধারেকাছেও নেই।

৩২ বছর বয়সী অল-রাউন্ডার শুভাগত হোম জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১১ সালে! ২০১৬ সালে খেলেছেন সর্বশেষ টেস্ট এবং টি-টোয়েন্টি। অথচ বিপিএলের তার গতকালের ইনিংসটা দেখুন। ঢাকা ডায়নামাইটসের হয়ে এমন এক টর্নোডো ইনিংস খেললেন, যার সামনে ম্লান হয়ে গেলেন ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেল। রাসেল যেখান ১৪ বলে করেন ১৪ রান; ঠিক ১৪ বল খেলেই শুভাগত ৫ চার ও ২ ছক্কায় করেন ৩৮ রান! স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো –  ২৭১.৪২! যা বাংলাদেশের হয়ে বিপিএলে একটা রেকর্ডও বটে।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই শুভাগত ৮ টেস্ট খেলেছেন। সেই সময়ের টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনা করেছে বোলিং অল-রাউন্ডার হিসেবে। কিন্তু শুভাগত বারবার নিজেকে দাবি করেছেন ব্যাটিং অল-রাউন্ডার হিসেবে। তার কথা কেউ শোনেনি। উপরন্তু একবার তাকে দেশের ‘সেরা অফ স্পিনার’ও বলেছিলেন তখনকার নির্বাচকেরা! প্রশ্ন হলো, শুভাগতকে কি সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল? শুভাগত এখন আর এসব নিয়ে মাথা ঘামাতে চান না; কিন্তু প্রশ্নটা কিন্তু রয়েই গেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD