রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালের আধুনিক রূপকার শওকত হোসেন হিরন’র ৭ম মৃত্যুবাষির্কী আজ।

বরিশালের আধুনিক রূপকার শওকত হোসেন হিরন’র ৭ম মৃত্যুবাষির্কী আজ।

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক সচেতন বলেখ্যাত বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, আধুনিক বরিশাল নগরী গড়ার একমাত্র রূপকার, সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরনের ৭ম মৃত্যু বার্ষিকী আজ।

২০১৪ সালের ৯ এপ্রিল সকালে মাত্র ৫৮ বছর বয়সে টানা ৩২ বছরের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে ১৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি (হিরণ) পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর পরে দলমত নির্বিশেষে লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে পরপারে চলে যান তিনি। ৯ই এপ্রিল ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন জনপ্রিয় জনপ্রতিনিধি শওকত হোসেন হিরন।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশালে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে। বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন জানান, মহানগর ছাত্রলীগের উদ্যোগে জুম্মাবাদ সাবেক মেয়র হিরনের কবর জিয়ারত, পুর্স্পাঘ্য অপর্ণ ও আসর বাদ বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ২০১৪ সালের ২২ মার্চ রাত ৯টায় শওকত হোসেন হিরণ বরিশাল ক্লাব মিলনায়তনের মেঝেতে পড়ে গিয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে জ্ঞান হারান। তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য ২৪ মার্চ সিঙ্গাপুরের গেনগলস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ৪ এপ্রিল তাকে ঢাকায় ফিরিয়ে এনে আবারও এ্যাপোলো হাসপাতালে রাখা হয়। সেখানে ৯ এপ্রিল সকাল ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত বিসিসির দ্বিতীয় নির্বাচনে শওকত হোসেন হিরণ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে তিনি সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD