সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালের ৬ টি আসনে নির্বাচনী তদন্ত কমিটির কাছে অভিযোগ মাত্র একটি

বরিশালের ৬ টি আসনে নির্বাচনী তদন্ত কমিটির কাছে অভিযোগ মাত্র একটি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল জেলার ৬ টি আসনে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি থাকলেও আসেনি তেমন কোন অভিযোগ। এপর্যন্ত মাত্র একটি অভিযোগের খবর পাওয়া গেছে। সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার সময় হতেই একজন যুগ্ম জেলা জজ ও একজন সহকারী জজের সমন্বয়ে তিনটি আসনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে কার্যক্রম শুরু হয়। এতে বরিশাল ১,২,ও ৩ নং আসনে যুগ্ম জেলা জজ শফিকুল ইসলাম ও সহকারী জজ ফাতেমা তুজ জোহরা এবং ৪,৫ ও ৬ নং আসনের জন্য যুগ্ম জেলা জজ মোহাম্মদ আল আমীন মাতুব্বর ও সহকারী জজ তানিয়া আকতার তদন্ত কমিটির দায়িত্ব পালন করছেন। অভিযোগ গ্রহণের জন্য ১,২ও ৩ নং আসনের জন্য বরিশাল জেলা ও দায়রা জজ আদালত ভবনের ৪র্থ তলায় ৪০৪ নং কক্ষে এবং ৪,৫ ও ৬ নং আসনের জন্য ৩য় তলায় কার্যালয় খোলা হলেও এ পর্যন্ত একটির বেশী অভিযোগ আসেনি। ১,২,৩ নং আসনের নির্বাচনী তদন্ত কমিটির প্রধান যুগ্ম জেলা জজ শফিকুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উজিরপুর বানারীপাড়া উপজেলা থেকে একটি অভিযোগ পাওয়া গেলে তদন্ত শেষে নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এছাড়া প্রতিদিন বিভিন্ন এলাকা পরিদর্শন করে নির্বাচনী কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেয়া হয়।তিনি আরও বলেন,  ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটির দিন থাকলেও অভিযোগ গ্রহণের জন্য বিশেষ ব্যবস্থায় কার্যালয় খোলা থাকতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD