শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
এবার চট্টগ্রামে গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ !

এবার চট্টগ্রামে গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ !

Sharing is caring!

সারাদেশে প্রতিবাদ আর বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির উত্তাল। তারপরেও ধর্ষণ আর ধর্ষণের ঘটনা ঘটনা ঘটেই যাচ্ছে। প্রতিদিনই চারদিক থেকে খবর পাওয়া যাচ্ছে এ বর্বর এই ঘটনা। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূ (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার পর রিকশা নিয়ে বাসায় ফেরার পথে ওই এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, ভোরে জেলার রাঙ্গুনিয়া উপজেলা থেকে বাসে এসে এই নারী বহদ্দারহাট বাস স্টেশনে নামেন। রিকশা নিয়ে তিনি বাসায় ফেরার পথে পুরাতন চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তাকে রিকশা থেকে নামিয়ে একটি ভবনে নিয়ে ধর্ষণ করে।

সম্প্রতি সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সর্বস্তরের মানুষ। কিন্তু ধর্ষণের ঘটনা থেমে নেই। প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD