শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় মামলা, আসামি ৯

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় মামলা, আসামি ৯

Sharing is caring!

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় নয়জনকে আসামি করে মামলা হয়েছে। ধর্ষণের শিক্ষার তরুণীর (২০) স্বামী বাদী হয়ে শনিবার সকালে মহানগর পুলিশের শাহপরান থানায় মামলাটি করেন। মামলায় নয়জন আসামির মধ্যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ূম চৌধুরী মামলা দায়েরের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) থেকে মামলার এজাহার থানায় পাঠানো হয়। এজাহার দাখিলের পরপরই নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেটি নথিভুক্ত (নম্বর ২১) করা হয়েছে।

নাম উল্লেখ করা ছয় আসামি হলেন সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লঙ্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)। তাদের সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিতি। এর মধ্যে তারেক ও রবিউল বহিরাগত। বাকিরা এমসি কলেজের সাবেক ছাত্র। নাম উল্লেখ করা ছয়জনের সঙ্গে তিনজন সহযোগী ছিলেন উল্লেখ করে তাদের অজ্ঞাত বলা হয়েছে।

তরুণীকে তুলে নিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে ‘ছাত্রলীগের কক্ষের’ সামনে গণধর্ষণ ”

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর আসামিরা বাদীর কাছে (তরুণীর স্বামী) চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাদের ব্যক্তিগত গাড়িটি এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের পঞ্চম তলা ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই তরুণী ধর্ষণের শিকার হন। স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয় বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD