মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশাল নগরীতে রাতের আঁধারে শতবর্ষী পুকুর ভরাট প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ

বরিশাল নগরীতে রাতের আঁধারে শতবর্ষী পুকুর ভরাট প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ

Sharing is caring!

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় রাতের আঁধারে ৯৫ বছরের পুরনো একটি পুকুর ভরাটের বিরুদ্ধে একাট্টা হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুকুরটি ব্যক্তি মালিকানাধীন হলেও স্থানীয় হাজারো পরিবারের ব্যবহারযোগ্য পানির উম্মুক্ত উৎস্য। গত বৃহস্পতিবার রাতে শতাধিক ট্রাক বালু ফেলে পুকুরটি ভরাট শুরু হয়। পুকুরটি রক্ষায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন কয়েকশ’ নারী-পুরুষ। তারা পুকুর ভরাট প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।

নগরীর ভাটিখানা-আমানতগঞ্জ সংযোগ সড়কের পাশে বিশাল আয়তনের পুকুরটি ওই এলাকার ঐতিহ্য। পুকুরে পূর্ব পাড়ে শের-ই বাংলার ফুফুর নামে প্রতিষ্ঠিত ‘আলতাফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

স্থানীয় কাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী সেলিম মৃধা জানান, ১৯২৫ সালে বিদালয়টি প্রতিষ্ঠার সময় ওই পুকুর খনন করে মাটি দিয়ে বিদ্যালয়ের ভিটি উচু করা হয়। শের-ই বাংলার ফুফু আলতাফুন্নেছার বিশাল ভূসম্পত্তি ছিল ওই এলাকায়। তারাই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কালক্রমে ক্রয় সূত্রে পুকুরটির মালিক হন নগরীর আলেকান্দা নিবাসী ফয়েজ আহমেদ। তার উত্তরাধিকাররা এখন পুকুরটির মালিক।

সেলিম মৃধা জানান, গত ১০ বছর আগে পুকুরটি ক্রয়ের জন্য মসজিদ কমিটির সঙ্গে ফয়েজ আহমেদের চুক্তি হয়েছিল। তিনি আকস্মিক মৃত্যুবরন করায় পুকুর ক্রয় করা হয়নি। তার পক্ষে আজহার মুন্সী (কয়েক মাস আগে মৃত্যুবরন করেন) নামে এক ব্যক্তি কয়েকযুগ ধরে মরহুম ফয়েজ আহম্মেদের সম্পত্তি দেখাশোনা করছিলো। পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ করছেন আজাহার মুন্সির স্ত্রী বিলকিস বেগম। গত বুধবার পুকুর সেচ শুরু করে বৃহস্পতিবার দিনে মাছ ধরে নেয় বিলকিস বেগমের ছেলে মিন্টু মুন্সি। তারা ধরে নিয়েছিলেন মাছ ধরার জন্য পুকুর সেচ করেছে। কিন্তু বৃহস্পতিবার রাত অনুমানিক দেড়টার দিকে একের পর ট্রাক এসে পুকুরে বালু ফেলতে থাকে। বহিরাগত তরুন-যুবকরা সেখানে অবস্থান নিয়ে বালু ফেলার কাজ তদারক করেন।

শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা গতকাল বিকেলে মানববন্ধন এবং বিক্ষোভ করেন।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা এলাকাবাসীর আন্দোলনে অংশ নিয়ে বলেন, সিটি করপোরেশণ নগরীর দেড় শ’ পুকুর সংরক্ষনের জন্য তালিকাভূক্ত করেছে। এর মধ্যে কাজীবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরটিও রয়েছে। রাতের আধারে অসৎ উদ্দেশ্যে বালু ফেলে পুকুরটি ভরাটের চেষ্টা করা হচ্ছে।

ওই জমির বর্তমান কেয়ারটেকার মিন্টু মুন্সি বলেন, মৃত ফয়েজ আহমেদের উত্তারাধীকাররা (মেয়ে এবং ছেলে মৃত তারেক আহমেদের স্ত্রী) রাতে উপস্থিত থেকে পুকুর ভরাট শুরু করেন। সেখানে বহুতল ভবন করবেন তারা।

বরিশাল নদী-খাল-জলাশায় রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, নগরীর মধ্যে মালিক
হলেই পুকুর ভরাট করা যাবে না। ওই এলাকায় অগ্নিদূর্ঘটনা হলে নিবর্পানে পানি সরবরাহের একমাত্র উৎস্য এই পুকুরটি। পুকুর রক্ষায় আইনী লড়াই কররার কথা বলেন তিনি।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আব্দুল হালিম বলেন, ভাটিখানা এলাকায় পুকুর ভরাটের খবর তিনি শুনেছেন। কাউকে পুকুর ভরাটের অনুমতি দেয়া হয়নি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সরকারি, বেসরকারী কিংবা ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাটের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি নেয়ার প্রয়োজন আছে। তারা পুকুর ভরাটের অনুমতি নেয়নি। পুকুর ভরাট বন্ধে সিটি করপোরেশনের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেন জেলা প্রশাসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD