শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
কলাপাড়ায় পরিবারের সদস্যদের অচেতন করে তিন ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা লুট

কলাপাড়ায় পরিবারের সদস্যদের অচেতন করে তিন ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা লুট

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ স্প্রে করে অচেতন করে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সহিদুল ইসলাম মিরা (৪৮), মোসা: আকলিমা বেগম (৪২) লালবানু (৮৫) ও মো. সানাউল্লাহ (২০)।

বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সহিদুল ইসলাম মিরা জানান,আমি গরু কেনাবেচার ব্যবসা করি।

প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম ভাঙে না।

একপর্যায়ে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করে আমার রুমের দরজা ভাঙার চেষ্টা করলে হঠাৎ জেগে উঠি এবং শরীরে অস্বস্তি অনুভব করি।

পরে ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে।

পরে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে আমাদেরকে অচেতন করে ঘরের ভিতরে ঢুকে। আলমারিতে থাকা গরু কেনার জন্য ২ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্বজনরা উদ্ধার করে আমাদের কলাপাড়া হাস্পাতালে ভর্তি করেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান,খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

চুরির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গতশনিবার দিবাগত রাত দুইটার উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে প্রায় এক লক্ষ টাকা এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD