বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

সোমবার ৪ঠা আগস্ট বেলা ১১টায় রিপোর্টার্স ইউনিটির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় অংশগ্রহণ করেন বরিশালের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের প্রায় শতাধিক সাংবাদিক।

সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকে মুয়াজ্জিন হোসাইন হেলাল বলেন- ইতিপূর্বে শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ না করে যারা তোষামোদি করেছে তারাই হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে।

তিনি আরো বলেন- আওয়ামী লীগের দলীয় কর্মীরা ছিল অর্থ বিত্ত কামাতে ব্যস্ত, আর সরকারি বাহিনী দিয়ে চালিয়েছে জুলুম নির্যাতন।

বাংলাদেশের ইতিহাসে যুদ্ধ হলো, বিজয় আসলো, সরকারের পর সরকার আসলো কিন্তু জাতির মুক্তি মেলেনি। তাই স্ব স্ব পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ মাতৃকা নিয়েও প্রত্যেককে ভাবতে হবে।

আমরা যে যেখানেই থাকি, প্রত্যেককে সৎ থাকতে হবে। আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে শক্ত ভূমিকা পালন করতে হবে।

নির্বাচনকালীন বরিশালে যেন একটি সহমর্মিতা ও সহযোগিতা মূলক পরিবেশ বজায় থাকে সেজন্য সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাহফুজুর রহমান আমিন, শামীম কবির, জামায়াত নেতা বায়জীদ বোস্তামী, আ. রশিদ, আব্দুস সত্তার প্রমুখ।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন বিআরইউ’র সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আনিছুর রহমান খান স্বপন। এছাড়া সাংবাদিকবৃন্দ তাদের নানা প্রশ্ন তুলে ধরেন।

অ্যাডভোকে মুয়াজ্জিন হোসাইন হেলাল তার বক্তব্যের শুরুতে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি রিপোর্টার্স ইউনিটির প্রবীণ সদস্যদের সাহসিকতা ও সততার স্মৃতিচারণ করেন।

বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে, দুর্নীতি মুক্ত সমাজ কীভাবে গড়বে তার দৃশ্যমান দৃষ্টান্ত ইতিপূর্বে দু’জন মন্ত্রী রেখে গেছেন।

জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, জামায়াত আইন হাতে তুলে নেয় না, তারা আইনের শাসনকে বিশ্বাস করে। ফ্যাসিস্টের হাতে নির্যাতিত ও ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ নিলে তাদের পাশে থাকবে জামায়াত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD