রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কেন হুট করে ব্রাজিলে গেলেন নেইমার?

কেন হুট করে ব্রাজিলে গেলেন নেইমার?

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই ব্রাজিল সুপারস্টার নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে নিজ দেশ ব্রাজিলে ফিরে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আবার কোনো বিবাদে জড়াননিতো ‘ওয়ান্ডার বয়’? তবে জানা গেল, সেরকম কিছুই নয়।  অনুমতি নিয়েই নেইমার ব্রাজিলে ফিরে গেছে বলে নিশ্চিত করেছেন পিএসজি কোচ থমাস টাচেল। শনিবার নানটেসের বিপক্ষে লিগ ওয়ানের বিপক্ষে হোম ম্যাচে এজন্য তিনি থাকছেন না।

সাম্প্রতিক সময়ে ইনজুরি নিয়েই খেলেছেন নেইমার। এর মধ্যে লিভারপুল ও রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোও ছিল। এ কারনেই ২৬ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারের বিশ্রাম প্রয়োজন বলে টাচেল মনে করেন।

এক সংবাদ সম্মেলনে টাচেল বলেন, ‘আমার অনুমতি নিয়েই নেইমার ব্রাজিলে গেছে। সে ইনজুরিতে ভুগছে। রেড স্টারের বিপক্ষে আমরা ঝুঁকি নিয়েই তাকে খেলিয়েছি। সে প্রতিটি ম্যাচই খেলতে চায়। কিন্তু এ ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। দুই সপ্তাহের জন্য তার বিশ্রামের প্রয়োজন রয়েছে।’

মিডফিল্ডার আদ্রিয়েন রাবোয়িট নিজের আত্মবিশ্বাস হারিয়েছেন বলে অক্টোবরে মার্সেইর বিপক্ষে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। সেটা একটি বড় ম্যাচ ছিল। যে কারণে ভালো খেলতে থাকা জুলিয়ান ড্রাক্সলারকে খেলানো হয়েছে। এখানে অন্য কোন কারন নেই। এটা ক্লাবের সিদ্ধান্ত ছিল বলেও টাচেল মন্তব্য করেছেন।

জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে বিশেষ করে মধ্যমাঠের খেলোয়াড়ের উপর বেশি গুরুত্ব দিবেন বলে ইঙ্গিত দিয়েছেন পিএসজি বস। গোলরক্ষক হিসেবে আলফোনসে আরেয়োলার ২০২৩ পর্যন্ত চুক্তি বৃদ্ধির বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন টাচেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD