শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
সিনহা হত্যা: অভিযুক্ত ৩ সাক্ষীর ফের ৪ দিনের রিমান্ড

সিনহা হত্যা: অভিযুক্ত ৩ সাক্ষীর ফের ৪ দিনের রিমান্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স :সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত তিন সাক্ষীকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। এরা তিনজনই টেকনাফের বাহারছড়ার বাসিন্দা।

এর আগে প্রথম দফায় এই তিনজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অন্যদিকে সোমবার অভিযুক্ত সাত পুলিশ সদস্যেরও আদালত চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খাইরুল ইসলাম বলেন, আমরা চাই এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। যারা দোষী তাদের শাস্তি হোক আর নিরপরাধ মানুষ খালাস পাক।

তিনি বলেন, এ মামলাটিতে সিভিল আসামি আছে, আবার পুলিশও আছে। তারা সবাই অনেক তথ্য দিচ্ছেন। তথ্যগুলো যাচাই-বাছাই করা দরকার। অনেক ক্ষেত্রে সবার উপিস্থিতিতেই যাচাই করা দরকার। যেমন একজন একটা তথ্য দিল, এটা অন্যজনকে সামনাসামনি জিজ্ঞেস করা দরকার। এজনই মূলত সবার আবার রিমান্ড চাওয়া হয়েছে।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে সাবেক সেনা কর্মকর্তা সিনহাকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগে অভিযোগ এনে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের নয় সদস্যের বিরুদ্ধে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD