সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী

বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে দুপুর ১২ টায়, বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে মুক্তিযুদ্ধের তথ্য, দলিলপত্র প্রদর্শনীর উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা, অনুষ্ঠানের প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার।

এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে সামরিক সম্মানসূচক পদক দেওয়া হয়নি।

এটি তার প্রতি বৈষম্য করা হয়েছে। আমরা তাকে বীর উত্তম খেতাবে ভ‚ষিত তো করার জন্য দাবি জানাই। বরিশাল রিপোর্টার্স ইউনিটির এই ধরনের প্রদর্শনী, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় ভ‚মিকা রাখবে।

বিআরইউ’র ২১তম প্রদর্শনীতে, তিন শতাধিক বই ছাড়াও, দুই শতাধিক মুক্তিযুদ্ধের আলোকচিত্র, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন, রেডিও, পাকিস্তানি বাহিনীর শেল, ডামি রাইফেল, বাংলাদেশের প্রথম সংবিধান সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য, উপ¯’াপিত হয়। প্রদর্শনের সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা, বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, মুক্তিযুদ্ধের তথ্য দলিল পত্রের প্রদর্শনীর মাধ্যমে, সঠিক তথ্য, উত্তর প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই আয়োজন।

অনুষ্ঠানে উপ¯ি’ত বীর মুক্তিযোদ্ধা এমএ জি কবির ভুলু কান্না জড়িত কণ্ঠে বলেন, প্রদর্শনীতে আসলে আমার কান্না পেয়ে যায় -মনে পড়ে যায় সেই দিনের কথা, সে নির্মম অত্যাচারের ভয়াবহতা আজও ভুলতে পারিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরইউ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD