রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
ছেলের অনলাইন ক্লাশের জন্য শেষ সম্বল গরু বেচে স্মার্টফোন কিনলেন বাবা

ছেলের অনলাইন ক্লাশের জন্য শেষ সম্বল গরু বেচে স্মার্টফোন কিনলেন বাবা

Sharing is caring!

ছেলের অনলাইন ক্লাশের জন্য নিজের শেষ সম্বল বিক্রি করে স্মার্টফোন কিনে দিলেন এক বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের জ্বালামুখীর গুমার গ্রাম।

কুলদীপ কুমার নামে ওই ব্যক্তি জানান, তার আর কোনো উপায় ছিল না। তিনি সন্তানদের পড়াশোনা শেখাতে চেয়েছিলেন। মাত্র একটা স্মার্টফোনের জন্য তিনি তাদের পড়াশোনা মাঝপথে বন্ধ করতে রাজি হননি। তাই নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে সন্তানদের স্মার্টফোন কিনে দেন।

শেষ সম্বল বলতে ঘরে ছিল পোষা গরু। আর কিছুই ছিল না তার কাছে বিক্রি করার মতো। সন্তানদের বাবা তিনি। দায়িত্ব অনেক। যেভাবেই হোক দায়িত্ব পালন তো করতে হবে!

তবে জ্বালামুখীর বিধায়ক রমেশ ধাওয়ালা সংবাদমাধ্যমের থেকে কুলদীপের দুরাবস্থা জানার পর এগিয়ে এসেছেন। ওই একটিমাত্র গরুর দুধ বিক্রি করে চলত কুলদীপের সংসার। স্মার্টফোন কিনতে গিয়ে এখন তিনি সহায়সম্বলহীন। দুই সন্তানের মধ্যে অন্নু পড়ে চতুর্থ শ্রেণিতে। আর দিপ্পু দ্বিতীয় শ্রেণিতে।

অনেক চেষ্টা করেও স্মার্টফোন কেনার টাকা জোগাড় করতে পারেননি কুলদীপ। তাই শেষমেশ নিজের শেষ সম্বলটুকু বিক্রির করার কঠিন সিদ্ধান্ত নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD