শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
সুনামগঞ্জে বন্যা প‌রি‌স্থি‌তি অপরিব‌র্তিত

সুনামগঞ্জে বন্যা প‌রি‌স্থি‌তি অপরিব‌র্তিত

Sharing is caring!

অনলাইন ডেক্স:উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি এখনও বিপৎসীমার উপর দি‌য়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৪১ সেমি উপর দি‌য়ে প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ১৪৫ মি.‌মি বৃষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। পানি কিছুটা কমলেও সুনামগঞ্জ শহরের ষোলঘর, কা‌জিরপ‌য়েন্ট, উ‌কিলপাড়া, উত্তর আর‌পিননগর, তেঘ‌রিয়া, প‌শ্চিমহা‌জিপাড়া এলাকা এখনও বন্যার পানি র‌য়ে গে‌ছে। প্লাবিত আছে এসব এলাকার সড়ক।

জেলা শহরের সঙ্গে তা‌হিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ উপজেলার সড়ক যোগা‌যোগ বিচ্ছিন্ন আছে। পশ্চিম হা‌জিপাড়া এলাকার না‌দের আহমদ বলেন, পানি কমছে খুব ধীর গতিতে, এখনও ঘরের মধ্যে পানি, রান্নাবান্না বন্ধ। পরিবার নি‌য়ে সমস্যায় পড়েছি।

উত্তর আর‌পিননগর এলাকার আল হাবিব বলেন, ঘর থেকে পানি নামলেও সড়‌কে এখনও পানি। আমা‌দের কেউ ত্রাণ সহায়তাও করছে না।

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, ‘জেলার প্রত্যেক উপজেলায় ক‌ন্ট্রোল রুম খেলা হ‌য়ে‌ছে। প্রত্যেক উপজেলায় ২০ হাজার ক‌রে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট দেয়া হ‌য়ে‌ছে বিতরণের জন্য। এছাড়া ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমা‌দের নগদ ৮ লাখ টাকা, ৪০০ মেট্রিক টন চাল এবং ৩ লাখ টাকা শিশু খাদ্যের জন্য বরাদ্ধ দেয়া হ‌য়ে‌ছে।’

পানি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্র‌কৌশলী সা‌বিবুর রহমান জানান, ভারতের চেরাপু‌ঞ্চি‌তে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। উজানের ঢল কমলে পরিস্থিতির উন্নতি হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD