শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
২০ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ১

২০ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ১

Sharing is caring!

>

অনলাইন ডেক্স:নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ি কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে মো. নুরুল আফসার (২৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে তাকে আটক করা হয়। তার কাছ থেকে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আটক মো. নুরুল আফসার কক্সবাজার জেলার চকরিয়া ফাসিয়াখালী নতুন পাহাড় এলাকার মো. বাহাদুর আলমের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, চকরিয়া থেকে ট্রাকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে আসছিল নুরুল আফসার। চট্টগ্রামে এসব ইয়াবা আরেকজনের কাছে বিক্রির কথা ছিল তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD