শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময়
খুব সোজা, কিন্তু দারুণ মজা-চিংড়ি ভর্তা

খুব সোজা, কিন্তু দারুণ মজা-চিংড়ি ভর্তা

Sharing is caring!

গতানুগতিক মাছ মাংস প্রতিদিনই রান্না হয় বাড়িতে। কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের খাবার হলে মন্দ হয় না, বরং সবাই পছন্দ করবে। তৈরি করতে পারেন দারুণ মজার চিংড়ি ভর্তা। খুব সহজ, জেনে নিন রেসিপি:

যা যা লাগছে
ছোট চিংড়ি ১ কাপ, পেঁয়াজ কাটা আধা কাপ, রসুন টুকরো কয়েকটি, শুকনা মরিচ ৮-১০টি, কাঁচামরিচ ৫-৬টি (ঝাল কম খেলে মরিচ কমিয়ে দেবেন) এবং লবণ স্বাদমেতা, ধনেপাতা(ইচ্ছা) সরিষার তেল এক টেবিল চামচ।

যেভাবে করবেন
চিংড়ির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে তাতে চিংড়ি মাছের সঙ্গে ধনেপাতা ছাড়া অন্য সব উপকরণ দিয়ে ধীরে ধীরে ভাজতে থাকুন। চিংড়ি মাছ বেশ মচমচে করে ভাজা হলে সেটি গরম গরম চুলা থেকে নামিয়ে শুকনো পাটায় মিহি করে বেটে নিন।

ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিংড়ি ভর্তা। ওহ আজ কিন্তু ভাত একটু বাড়িয়ে রান্না করতে হবে, সবাই বেশি বেশি খাবে যে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD