মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সৈয়দ মেহেদী হাসান’র কবিতা “ডোরাকাটা সূর্যাস্তের দিনে”

সৈয়দ মেহেদী হাসান’র কবিতা “ডোরাকাটা সূর্যাস্তের দিনে”

ছবি: রফিকুল মন্টু

Sharing is caring!

মনে হরণ মাংসের টেনডন
ভিতরে লুকিয়ে শান্ত নদী,
আরও গভীরে চলা স্রোতের উজান
টেবিলক্লথ এবং মন্দিরের ফরাস
বরং মনে রেখ; গর্ভে ছিলে উল্টো ঝুলে
ভেলুমিয়া ফেরীঘাটে কসাইয়ের হুকে
চামছাড়া ছাগলের কোলাজ।

আর রোববারে ডটেট প্যান্থার
ডাক্তার দিয়ে যান চোরা কব্জিতে।
মুখ বোজা বিদ্যাপিঠ; তানসেনে রাগ
পিছনে ডোরাকাটা সূর্যাস্ত হয়ে আসে
বালিকার যোনিকথায় বিবরণ,

বড্ড বিকেলবাজি করে বাড়ি ফিরি
শহরে হুহু করে আসছে মানুষ,
মানুষের পিছনে মানুষ,
কাবুলিওয়ালা গেছে হ্যামিলন শহরে।

এদিকে টিউবলাইট জ্বালাতে গিয়ে নিভে গেল অর্জুণ
কির্তনখোলায় বৈশাখের হাওয়া পেয়ে রুষে ওঠে প্রমাদ
কিছু একটা পেতে বসে আছে অধির আগ্রহে।
যে সঙ্গীত পরেছিল সবার পিছনে,
জোয়ারে নৌকার পাল দিয়ে সে ভেসে যাচ্ছে মহাজনের ঘাটে।
শুধু ব্রাশে পেস্ট লাগানোর সময়ক্ষেপন….

উজ্জল ভোরের রোদে লুকানো একটা দোকানের ঘোলা হাওয়া
তবু ঘুরে বেড়াই লাল মাটি করতলে
বুকে বুকে লালমাই পাহাড়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD